সঞ্চারী সংগীত নন্দন একাডেমির ‘গানের আসর’

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

শুদ্ধ সংগীত চর্চার ধারাকে এগিয়ে নিতে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির আয়োজনে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘গানের আসর’। অনুষ্ঠানে একাডেমির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম পর্বে একাডেমির শিশুকিশোর শিক্ষার্থীরা পরিবেশন করে পঞ্চকবির গান। তাদের কণ্ঠে রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্র লাল, অতুলপ্রসাদ ও রজনীকান্তের গান শ্রোতাদের মুগ্ধ করে।

২য় পর্বের উদ্বোধন ঘোষণা করেন একাডেমির আজীবন সদস্য সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিল্পী সৈকত দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক আশীষ কুমার চৌধুরী। অনুষ্ঠানে একাডেমির উপদেষ্টা আশীষ কুমার চৌধুরী, কুমার বিশ্বাস, অ্যাড. কানু রাম শর্মা, পৃথ্বীরাজ নন্দী, অ্যাড. সুমন ধর, অ্যাড. শুভাশীষ শর্মা ও সভাপতি প্রফেসর ড. সুদীপা দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ বেতারে কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একাডেমির শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

একাডেমির শতজন শিক্ষার্থীর পরিবেশনায় সম্মেলক সংগীত পরিবেশিত হয়, যার বিষয় ছিল ‘ভৈরব বন্দনা’। এতে উপস্থাপিত হয় রাগ ভৈরব, বৈরাগী ভৈরব, আনন্দ ভৈরব, আহির ভৈরব ও নট ভৈরব। পরিবেশনার পরিচালনায় ছিলেন শিল্পী সৈকত দত্ত। তবলায় ছিলেন শিল্পী সানি দে ও রিপন দাশ, পিয়ানোতে রুমেন শীল।

পরে চট্টগ্রাম বেতারের উপস্থাপক প্রিয়ম কৃষ্ণ দে’র সঞ্চালনায় বাংলা আধুনিক গান পরিবেশন করেন সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শিক্ষার্থী তন্দ্রা মজুমদার তিথি, তনুশ্রী আচার্য্য, বিনীষা চক্রবর্তী, প্রিয়ম দত্ত, শোভন বিশ্বাস, শম্পা ধর, অনন্যা দে, অর্পা দাশ, সাদিয়া শওকত, ভাবনা দাশ, পরশমনি দে, পুষ্পিতা দে, অর্পিতা চৌধুরী, অর্ণা চৌধুরী, তন্দ্রা দাশ, শ্যাম বণিক, প্রথমা চৌধুরী শ্বেতা, রূপকথা দাশ, ঐন্দ্রিলা দাশগুপ্ত, স্মৃতি দাশ, প্রেমা দত্ত, পিংকি শীল, সীমান্তিকা দাশ, রাধিকা শর্মা, সায়ন্তি ধর। সঙ্গতে ছিলেন তবলায় রোমেন বিশ্বাস রাজু, অক্টোপ্যাডে নন্দন নন্দী, কিবোর্ডে রুমেন শীল, গিটারে সুচয়ন দে ও বাঁশিতে সুজন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি ভাষা ও গার্মেন্টস শ্রমিক নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন