সকার সিটি চট্টগ্রামের জার্সি উন্মোচন

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী সকার সিটি চট্টগ্রাম এর জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্লাবের সিনিয়র সভাপতি আব্দুল আজিজ পাটোয়ারীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন ফোরামের সদস্য বিপ্লব দে পার্থ,কল্লোল সংঘের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, বাংলাদেশ বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ও ফুটবল প্রশিক্ষক মহসিন আলী বাদশা, মো. দেলওয়ার হোসেন, মো. আলামিন, মো. তুহিন ও ফুটবল কোচ মো. এবাদত হোসেন। আজ ৪ জুলাই বেলা ৩:৩০টায় সকার সিটি চট্টগ্রাম, বিজি প্রেস ক্লাবের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধক্রোয়েশিয়ার গোল বাতিলের ব্যাখ্যা দিল ফিফা
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল