সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

টানা ভারী বর্ষণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণ চলমান থাকার কারণে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মহানগর সার্কেল ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।

জনস্বার্থে এ আদেশ উল্লেখ করে বলা হয়, অতি সম্প্রতি চট্টগ্রাম জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত ও দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দুর্যোগে আক্রান্ত জনসাধারণ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত, একজনের মরদেহ উদ্ধার