জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জনস্বার্থে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে। জনগণের এ জাগরণকে ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষমতাসীন মহল একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। দেশবিরোধী নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে। বর্তমান উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিচক্ষণতা ও চরম ধৈর্যের পরিচয় দিতে হবে।
গতকাল শুক্রবার বাঁশখালীর একটি কমিউনিটি হলে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার রুকনদের নিয়ে সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন– নগর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তফিজুর রহমান। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমির মাওলানা আবু তাহের, মোহনা থানা আমির মুহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












