শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

চান্দগাঁও এলাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আশফাকুর রহমান। গত শুক্রবার রাতে সিএন্ডবি টেকবাজার এলাকার ইব্রাহিম কলোনি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যৌন নিপীড়নের শিকার শিশুর পরিবার আশফাকুর রহমানের দোকান থেকে নিয়মিত বাজার করতেন। শিশুটিও প্রায় সময় সেখানে খেলতে যেত। ঘটনার দিন তথা গত ১৫ মে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। পরিবার বিষয়টি অবগত হলেও শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি প্রথমে প্রথমে রাখে। কিন্তু এলাকার লোকজন যখন বিষয়টি জানতে পারে, তখন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের আশ্বাসে শিশুটির পরিবার চান্দগাঁও থানায় আশফাকুরের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন জানান, গ্রেপ্তার পরবর্তী আশফাকুরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স হাসপাতাল পরিদর্শনে এলসিআইএফ এরিয়া লিডার একেএম রেজাউল হক
পরবর্তী নিবন্ধআজ বৃষ্টির সম্ভাবনা