লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (এলসিআইএফ) এরিয়া–এ’র এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন এবং প্রাক্তন জেলা গভর্নর লায়ন একেএম রেজাউল হক চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর এ পরিদর্শন উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের একটি বিশেষ গভর্নিং বডি সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন একেএম রেজাউল হক বলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ইতোমধ্যে এলসিআইএফের সহযোগিতায় একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কিছু আধুনিক চক্ষু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশের জন্য এলসিআইএফ কর্তৃক বরাদ্দকৃত সম্ভাব্য সহায়তার তুলনায় এ প্রাপ্তি এখনো অত্যন্ত সীমিত। তিনি বলেন, এলসিআইএফের বরাদ্দকৃত সহায়তা দেশের মানবকল্যাণমূলক কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে লায়ন সিরাজুল হক আনসারী ও লায়ন আল–সাদাৎ দোভাষ; জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু; সদ্য নির্বাচিত জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন; সদ্য নির্বাচিত প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী; চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী; সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত; লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী; পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন; ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা; অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্নানসহ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












