সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী শিশু–কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ৩য় থেকে ৫ম শ্রেণি, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, এবং ৯ম থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা ‘গ’ বিভাগে নগর ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিশু–কিশোর অংশগ্রহণ করে। রঙের তুলিতে তারা তুলে ধরে প্রকৃতির রূপ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই’২৪ এবং স্বপ্নের বাংলাদেশের চিত্র।
নতুন প্রজন্মের মধ্যে শিল্প ও সংস্কৃতির অনুরাগে বিকাশ ঘটানো এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন।অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তা, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












