ইসলামিক ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, হযরত মুজাদ্দিদে আল ফেসানী (রহ.) ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন ইসলামি পণ্ডিত। তিনি ছিলেন ফিকহের হানাফি ধারা ও নকশবন্দি সুফি তরিকার অনুসারী। হযরত মুজাদ্দিদে আলফে সানি (রহ.) ছিলেন দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক। ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীদের কাছে তিনি অনুপ্রেরণার উৎস।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সংগঠনের মোমিন রোডস্থ সালমা ভবন কার্যালয়ে হযরত মুজাদ্দিদে আলফে সানী (রহ.) এর ওফাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন– ইসলামিক ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন –ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, ডাঃ হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, নুরুল আবছার, মাওলানা আবদিন নবী হক্কানী, আনিসুর রহমান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, হাফেজ মাওলানা ইসহাক, মোহাম্মদ সোলায়মান, আইয়ুব আলী, মোহাম্মদ ইউসুফ কবির, নুরে আলম সিদ্দিকী সুমন, মোহাম্মদ মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












