শাহ ও সেলিনা আলম কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ, উপ পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনারডিবি উত্তর মো. হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম আবু ছালেহ, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান আছিফ চৌধুরী, জাসাসচট্টগ্রাম মহানগর সভাপতি মামুনুর রশিদ শিপন প্রমুখ। অনুষ্ঠানে ডিসপ্লে পরিচালনা করেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ শিহান কাউসার আহমেদ ও এস আই লতা পারভীন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সাটিফিকেট তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষার শিক্ষকদের রিফ্রেশার্স কোর্সের সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মাস্টার্স ও লিজেন্ডের শুভ সূচনা