শাস্তি পেলেন অধিনায়ক নিগার

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ম্যাচের ভীষণ উত্তেজনাকর মুহূর্তে আউট হওয়ায় মেজাজ ধরে রাখতে পারেননি নিগার সুলতানা। ক্ষোভে ব্যাট ছুঁড়ে মারেন মাটিতে। এমন আচরণের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে নিগারকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহারের’ কথা বলা হয়েছে। সিলেটে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই ঘটনা ঘটে। বৃষ্টির বাধায় ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৮ রানের লক্ষ্য তাড়া করছিল বাংলাদেশ। শেষ ওভারে যখন দলের প্রয়োজন ১৪ রান, প্রথম বলে ক্যাচ দিয়ে ফেরেন নিগার। আউট হয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মাঠ ছাড়ার আগে ব্যাট ছুঁড়ে মারেন অভিজ্ঞ ব্যাটার। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেন নিগার। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধডিপিএলে চ্যাম্পিয়ন আবাহনীর হোঁচট