বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে। গত রোববার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শোয়াইব। সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবরের সভাপতিত্বে ও চঞ্চল বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক ও ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির সহ– সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ভলিবল খেলোয়াড় সিরাজুল ইসলাম মজনু, বাংলাদেশ হকি ফেডারেশন এ্যাডহক কমিটির সদস্য নুর হোসেন, ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইমদাত হোসাইন, কোর্স কো অর্ডিনেটর খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, জিকু কুমার নাথ, নাহিদ হাসান, আসলাম হোসাইন ও আলমগীর কবির। তিনব্যাপী এই কোর্সে বিভিন্ন জেলার ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।









