পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় সন্তু লারমা বলেছেন, পাহাড়ের নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পার্বত্য চুক্তি স্বাক্ষর করা হলেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় নারীদের অধিকার সংরক্ষিত হচ্ছে না। চুক্তির মধ্যে নারীর অধিকার ও মর্যাদার কথা বলা আছে। গতকাল সোমবার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত পাহাড়ী নারীদের বিবাহ নিবন্ধন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। আশিকা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ নারী নেত্রীরা।










