শবনম ফারিয়ার নতুন চাকরি

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গেল বছর শেষ দিকে মুক্তি পায় সিরিজটি। খবর বাংলানিউজের।

অভিনয়ের বাইরে শবনম ফারিয়া যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে এক পোস্টের মাধ্যমেও ফরিয়া জানিয়েছেন বিষয়টি।

এদিকে, অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে সরব ফারিয়া। কাজের বাইরেও ব্যক্তি জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে। যা ঘিরে হয় আলোচনা–সমালোচনাও।

এর আগে ই–কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

পূর্ববর্তী নিবন্ধ‘ঘোস্টবাস্টার্স : ফ্রোজেন এম্পায়ার’
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা লিগে রেজিস্ট্রেশন প্রসঙ্গে