৪১নং ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গা ফুলছড়ি পাড়ার বশির উল্লাহ মেম্বারের বাড়ী নিবাসী মরহুম রাজা মিয়ার ৩য় পুত্র কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ শফিকুল ইসলাম (রফিক) গত ২৯ এপ্রিল কাতারে এক মর্মমান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি…রাজিউন)। মরহুমের জানাজার নামাজ গতকাল বাদে যোহর ফুলছড়ি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শফিকুল ইসলাম এক স্ত্রী, ২ পুত্র এবং বহু আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মোঃ মনির উদ্দিন, মোঃ বেলাল হোসেন, সানিউল ইসলাম (রিমন), মোঃ আজহারুল ইসলাম (অনিক), মোঃ রেজুয়ান, এমডি মহসীন মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














