আনোয়ারায় মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় সমুদ্রে মাছ ধরা বন্ধের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরুমচড়া ইউনিয়ন পরিষদে সহানীয় মৎস্যজীবীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী।বরুমচড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ এরফান চৌধুরীর সভাপতিত্বে এতে উপসিহত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান চৌধুরী, মৎস্যজীবী জেলে সমিতির অর্থ সম্পাদক আহামদ নুর,ইউপি সদস্যদের মাঝে শহীদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ খোকন আলী, মোহাম্মদ শাহ রায়হান, মোহাম্মদ ইউসুফ,মুহাম্মদ আবুল কাসেম সাওদাগর, মুসলিম উদ্দীন চৌধুরী, আবদু শুক্কুর, মোহাম্মদ ইছহাক, মোহাম্মদ মামুন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মুনছুর, কৃষ্ণ জলদাশ, শুভোধন জলদাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশফিকুল ইসলাম
পরবর্তী নিবন্ধগণমুখী নেতৃত্ব গড়ে তুলতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে