গণমুখী নেতৃত্ব গড়ে তুলতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

মহানগরীর জামায়াতের বৈঠকে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিকালে আদর্শবান, দক্ষ, জনসম্পৃক্ত ও গণমুখী ডাইনামিক নেতৃত্ব গড়ে তুলতে প্রচেষ্টা জোরদার করতে হবে, এজন্য গণমুখী নেতৃত্ব গড়ে তুলতে সর্বস্তরের জনশক্তিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের মানুষের আশাআকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত থেকে কল্যাণমুখী নেতৃত্ব বিকাশে সাংগঠনিক প্রচেষ্টা জোরদার করার কোনো বিকল্প নেই। গত ৬ মে রাতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যাপক মুহাম্মদ নুর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, . প্রফেসর মাহবুবুর রহমান, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ইসমাইল, . আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধসংশোধিত শ্রম আইন বিষয়ে দক্ষতা বাড়াতে বিজিএমইএ’র প্রশিক্ষণ কর্মশালা