লোহাগাড়ায় ২৩ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল সোমবার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ফারেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ডলুখালের পাড় ভেঙ্গে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল চালিত ইঞ্জিন, ৫শ ফুট পাইপ ও ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিকল করে দেয়া হয়েছে একটি শ্যালো মেশিন।

বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাজেট ও নবম পে-স্কেলকে স্বাগত জানিয়ে চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের বিবৃতি
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ কাল