দরবারে আজিজিয়ায় ওরশ কাল

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আল হাসানী আল মাইজভাণ্ডারী (রা.) প্রকাশ শাহ সাহেব কেবলার ৭৮তম বার্ষিক ওরশ শরিফ আগামীকাল ১৭ জুন রাউজানের মিরাপাড়ায় দরবারে আজিজিয়ায় অনুষ্ঠিত হবে।

এতে কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল ও ছেমা মাহফিল।

বিশেষ মোনাজাত পরিচালনা করবেন শাহসুফি মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ ও শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২৩ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২০ জুন