চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে শিশুদের খৎনা, গাইনী চিকিৎসা, চক্ষু চিকিৎসা,বাত-ব্যাথা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বি,জি,সেনের হাট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সেনের হাট ইসলামী পাঠাগার এর উদ্যোগে ও সেনের হাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেনেরহাট ইসলামী পাঠাগার এর উদ্যোগে ও সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশন (শিপ ফাউন্ডেশন) এর সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম। উক্ত চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আকারে ক্যাম্পের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি- হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল হক এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, গাইনী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ডাঃ আয়শা সিদ্দিকা, মেডিসিন বিভাগের ডাঃ আবদুল্লাহ আল ফাহিম, ডাঃ এজাজুল ইসলাম শিহাব, সার্জারী বিভাগের ডাঃ সাখাওয়াত হোসাইন টুটুল, চক্ষু বিভাগের ডাঃ মোঃ নুরুল ইসলাম ফাহিম, গাইনী বিভাগের ডাঃ শ্রেয়সী দে, মেডিসিন ও ডায়াবেটিস বিভাগের ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ডাঃ ফাহমিদা ফারজানা ফামিলা, ডাঃ এস এম পিয়াস উদ্দীন, ডাঃ আরিফ উদ্দীন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাঠাগার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সহ সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দীন, পাঠাগারের সহ সভাপতি এসএম আবু তৈয়ব, মুহাম্মদ ওবাইদুল্লাহ, পাঠাগারের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরফানুল হক, কমিটির কার্যকরী সদস্য রিয়াজ কামাল হিরণ, শাহাদাৎ হোসাইন, দিদারুল আলম, মুহাম্মদ আসহাব উদ্দীন, মুহাম্মদ আলমগীর, হিজবুল্লাহ, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ হাসান, রাকিবুল্লাহ প্রমুখ। এতে বিভিন্ন বিভাগে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫ জনকে বিনামূল্যে খৎনা করা হয়।












