লোহাগাড়ায় এমপির পাজেরোর ধাক্কায় ভ্যানচালক আহত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পাজেরো গাড়ির ধাক্কায় মোহাম্মদ রবিউল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

রোববার (৩ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদারঘোনা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি এমপির পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। পাজেরোতে গাড়ি চালক, এমপির গানম্যান ও একজন মহিলা ছিলেন। তারা কেউ আহত হননি। তবে পাজেরো গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, কক্সবাজারে ভ্রমণ শেষে এমপি ও তার পরিবার ফ্লাইটে চলে গেছেন।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জুয়া এবং মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা