নগরীর পাঁচলাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের আয়োজনে দুঃস্থদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়। এছাড়া ডায়বেটিক পরীক্ষা, মেডিকেল ক্যাম্পসহ নানা আয়োজন করা হয়। এই প্রোগ্রামে ২০০ এর বেশি মানুষকে সেবা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি লায়ন ফজলে করিম লিটন, সেক্রেটারি লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন কাজী নসরুল্লাহ, লায়ন মাহমুদা নাসরিন, লিও ইসমাইল বিন আজিজ,লিও হালিমা খাতুন আখি, লিও ইফফাদ মিয়া রাফি, লিও রাকিব আহমেদ, লিও সেলিনা আক্তার, লিও রাহি প্রমুখ।এছাড়াও লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন ও প্রভাতি সংঘ পাঁচলাইশের সহযোগিতায় এই প্রোগ্রাম সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।













