লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর ও রেগুলার মিটিং

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংএর ২০২৬২০২৭ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর, সার্ভিস অ্যাক্টিভিটিজ এবং রেগুলার মিটিং গতকাল শনিবার চট্টগ্রাম সিনিয়রস্‌ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন এবং সঞ্চালনায় ছিলেন সদ্য প্রাক্তন ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা। পর্বের শেষাংশে লায়নিজমের চিরাচরিত প্রথা অনুযায়ী গং ও গ্যাভেল হস্তান্তরের মাধ্যমে সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজা এবং অ্যাসোসিয়েট ক্লাব সেক্রেটারি লায়ন মর্জিনা আক্তার। অতিথি ছিলেন পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক , পিডিজি ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন মো. মঞ্জুরুল আলম মঞ্জু , পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন নুরুল আলম, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন মনিরুল কবির, লিও অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান, এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন এম সোহেল খান এমজেএফ, লায়ন মোহাম্মদ ইমরান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন ওয়াহিদ মালেক, লায়ন মো. আকতার হোসেন এবং লায়ন সারাহ তানভি। উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, লায়ন সিলবাস্টার বার্নাডেট, লায়ন এস কে পালিত, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন মানস বড়ুয়া, লায়ন রোকেয়া জামান, লায়ন ডা. অশোক, লায়ন হাজী এনামুল হক, লায়ন এস্কান্দার, লায়ন মাসুদ এবং লায়ন নুর আক্তার জাহান লায়ন রওশন জাহান, লায়ন শামীম আরা লুসিসহ ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের অংশ হিসেবে সার্ভিস অ্যাক্টিভিটিজের আওতায় সিএলএফএর ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেকের নিকট প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের চক্ষু পরীক্ষা ও চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব। নতুন নেতৃত্বের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস
পরবর্তী নিবন্ধখামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় ১৪ মাস বয়সি নাতনির কফিন