লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের স্কুলিং, নিউ মেম্বারস রিসেপশন এবং ক্লাব মিটিং গত ২৭ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার-১ লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। ক্লাবের ভাইস প্রেসিডন্ট লায়ন মঈন উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক লায়ন মো: আশরাফ উদ্দিন সেক্রেটারী রিপোর্ট এবং কোষাধ্যক্ষ লায়ন নুর নবী মিয়া ট্রেজারার রিপোর্ট পেশ করেন। সভায় সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজী, ক্লাব ডিরেক্টর লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, কনসান জোন চেয়ারপারসন ও ক্লাব ডিরেক্টর লায়ন তাহের আহমেদ। ভাইস প্রেসিডেন্ট লায়ন রাখাল চন্দ্র নাথ, ক্লাব ট্রেজারার লায়ন নুর নবী মিয়া, জয়েন্ট সেক্রেটারি লায়ন ফেরদৌস কবির মিশু, লায়ন তৌসিফ ইমরাজ সিহান, লায়ন ডাক্তার এস এস ফারুক, লায়ন ডা: প্রদীপ কুমার নাথ, লায়ন মাহবুব পলাশ, লায়ন কামরুল হাসান এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর লিও সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে প্রথম পর্বে স্কুলিং ট্রেনিং এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ এবং জেলার সাবেক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন ওসমান গনি।











