লালদীঘির হোটেল সোনালীকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে নগরের লালদীঘির হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে একই এলাকায় অবস্থিত হোটেল কর্ণফুলীকে খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, রান্নাঘরে আবর্জনার স্তূপের পাশে খাবার তৈরি করা হচ্ছিল হোটেল সোনালীতে। এ সময় আবর্জনা থেকে মাছি উড়ে এসে খাবারে বসেছিল। অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধ১৬৩ রোল কাপড় নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধরাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি