লায়ন রফিক আহামদ মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজকে আলোকিত করেছেন

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের দাতা সদস্য এবং মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহামদ সমাজসেবায় একুশে পদকে ভূষিত হওয়ায় উষ্ণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার পিএইচপি ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রফিক আহামদ একজন মানবিক মানুষ। নানা মানবিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে তিনি সমাজকে আলোকিত করেছেন। ঠাঁই করে নিয়েছেন সকলের হৃদয়ে।

সংবর্ধনার জবাবে আলহাজ রফিক আহামদ বলেন, পৃথিবীতে মানুষের জন্ম ভোগ–বিলাসের জন্য নয়। মানুষের কল্যাণের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। কান্নার মধ্যদিয়ে একজন শিশুর পৃথিবীতে আসা। আর হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিতে পারাটাই হচ্ছে মানুষের জীবনের সার্থকতা। পারিবারিকভাবে সৃষ্ট এই উপলব্ধিই হচ্ছে আমার সকল কাজের মূল প্রেরণা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড এম এনায়েতউল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, মুহাম্মদ শামসুল হক, জাহেদুল করিম কচি, মমতার উপ–প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক ও পরিচালক তৌহিদ আহমেদ। আলহাজ রফিক আহামদের জীবনচরিত তুলে ধরেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ–সভাপতি মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র জনসংযোগ অফিসার মুহাম্মদ মনির হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সরকারি কলেজে বসন্ত উৎসব
পরবর্তী নিবন্ধবিশেষায়িত শিক্ষার নির্ভরশীল প্রতিষ্ঠান সিবিইউএফটি