রোকেয়া-সামশুল ইসলাম এতিমখানা হেফ্‌জখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

পটিয়া শোভনদণ্ডী ইউনিয়নে আলহাজ্ব রোকেয়াসামশুল ইসলাম এতিমখানা হেফ্‌জখানা ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত শনিবার বাদ আছর অনুষ্ঠিত হয়েছে। মাফুজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও আবুল বশর (আবু)। মুখ্য আলোচক ছিলেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সামশুল ইসলাম, নুরুল আলম রহিম এবং মোহাম্মদ নুরুল আলম। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরীকে তাঁর বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারকটি গ্রহণ করেন মরহুমের পুত্র বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, বায়তুশ শরফ গবেষণা একাডেমির পরিচালক ডক্টর ওয়ালী উল্লাহ মঈন এবং চকরিয়া হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক সজীব। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ, মোরশেদুল শফি হিরু, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর কবির, ইসমাইল হোসেন মেম্বার, মুজিবুর রহমান প্রমুখ। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাস ক্যামেরায় ধারণ করা রঘু রাইয়ের জীবনাবসান
পরবর্তী নিবন্ধতিন ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন