রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির শোক সভা

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেঙ দলিল লেখক সমিতি ৫ সদস্যের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার সমিতির ১নং মিলনায়তনে সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেল রেজিষ্টার অফিসের প্রধান সহকারী মো. ফিরোজ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সৈয়দ মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন মোক্তার আহম্মদ, আহমদ আবদুুল কাইয়ুম, মোহাম্মদ ইউনুস, মুহাম্মদ মাহবুবুল আলম, এম জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, মোহরার মো. শহীদুল্লাহ, মো. তমিজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আকবর আলী, মো. মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ, মো. মামুনুর রশিদ, এম এ নেওয়াজ, মানিক লাল বিশ্বাস, মরহুমের পুত্র এস এম এহসান খান মানিক ও মো. সাখাওয়াত প্রমুখ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ণিল ইচ্ছে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজে হামলায় যুবক আহত তিনজন গ্রেপ্তার