বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে নন্দন বইঘর থেকে প্রকাশিত কবি রঞ্জিত কুমার চক্রবর্তীর ‘বর্ণিল ইচ্ছে’ কাব্যগ্রন্থের মোড়ক গত ১২ অক্টোবর উন্মোচন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী এবং মঞ্চাভিনেতা দুলাল দাশগুপ্ত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রারম্ভে কবি রঞ্জিত কুমার চক্রবর্ত্তী তাঁর সদ্য প্রকাশিত কবিতাগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ গ্রন্থের কবিতায় স্বদেশ, সমাজ, স্মৃতিকাতরতা, বিশ্ববোধ এবং সমকাল মূর্ত হয়ে উঠেছে। অনুষ্ঠান পরিচালনা করেছেন মঞ্চাভিনেতা এবং গণসংগীত শিল্পী সুজিত চক্রবর্তী। দ্বিতীয় পর্বে চণ্ডীপাঠ ও সঙ্গীতালেখ্য পরিবেশন করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন। এরপর সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। পরদিন সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়ির ব্যবস্থাপনায় ও মেডিসার্ভের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












