চট্টগ্রাম রিজিওনাল অফিসে গতকাল মঙ্গলবার রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬–২০২৮ এর ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সভায় রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়। এ সময় আগামী ২৪–২৭ সেপ্টেম্বর হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।













