প্রিয় নবীজী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)-এর জীবন ও চরিত্র ছিল মহান মানবিক ও গুণাবলীর অনুপম দৃষ্টান্ত। তিনি ছিলেন মানবজাতির জন্য নৈতিকতা, চরিত্র এবং আধ্যাত্মিক উৎকর্ষের সর্বোচ্চ আদর্শ। তাঁর নিষ্পাপ জীবন এবং খোদা প্রদত্ত গুণাবলী তাঁকে সমগ্র সৃষ্টির মাঝে এক অনন্য ও অতুলনীয় মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের ১২তম দিনে প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৪ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ১২তম দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জালালাবাদ কুলগাঁও শাহ আমিনীয়া নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান কাদেরী। এতে প্রধান আলোচক ছিলেন ইমাম আজম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর। বিশেষ বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুহাম্মদ মঈনুদ্দীন আল কাদেরী, চান্দগাঁও নজিরিয়া মাহমুদিযা ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা ছৈয়দ নুর মুহাম্মদ আল কাদেরী। অতিথি ছিলেন ভাটিয়ারি স্টিল মিলের এমডি মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী প্রমুখ। আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসানসহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।













