দখল–বাণিজ্য
গোয়াল শূন্য পুকুর শূন্য
শূন্য ভাতের থালাটি
তাইতো দখল চলছে এখন
ফুটপাত আর নালাটি।
নালার গন্ধে আসবে কি ঘুম!
তবুও বাজায় তাক ডুমা ডুম
কষ্ট ছাড়াই আসবে প্রচুর
কড়কড়ে নোট পাক্কা,
পেটের ভেতর ঢুকবে কেবল
রুই–কাতাল আর লাক্ষা।
কোত্থেকে কী আসে রে
কেউ কাঁদে কেউ হাসে রে।











