চেয়ার থাকলে পেয়ার মেলে
কিসের এত হম্বিতম্বি
কিসের এত দম্ভ
এক নিমিষে শেষ হয়ে যায়
দৈর্ঘ্য–ব্যাস–লম্ব!
আজকে হয়তো চেয়ার আছে
‘পেয়ার’ মেলে সস্তায়–
চেয়ার গেলে কী হয় দশা!
: কর্মদোষে পস্তায়।
মর্মমূলে কর্ম প্রধান
লেখা আছে ধর্মে–
মানুুষ বাঁচে ভালোবাসায়
মানুষ বাঁচে কর্মে।











