জেদি
কাজ নেই তার
সাজ আছে বেশ
ভাঁজ দিয়ে দিয়ে চলেন–
নাম চান তিনি
দাম চান তিনি
দম নিয়ে কথা বলেন।
চলনে বলনে
কিংবা দলনে
তিনি রয়েছেন চূড়াতে–
টাকাটা উড়িয়ে
চাকাটা ঘুরিয়ে
নাম চান তিনি কুড়াতে।
কথায় কথায় দেখাবেন জেদ
এটা ওটা নিয়ে বাড়াবেন মেদ।
| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ


