রাজ্যে টিএএসএমএসি বর্তমানে ৪৭৬৫টি মদের দোকান পরিচালনা করে।

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

এগুলোর মধ্যে ২৭৬টি উপাসনাস্থলের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬টি আর বাস স্ট্যান্ডের কাছে ২৫৫টি। টিএএসএমএসির মদ বিক্রি থেকে তামিলনাডুর রাজস্বের বড় একটি অংশ আসে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালে এই খাত থেকে আসা রাজস্বের পরিমাণ ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি। তারপরও এই আদেশে সব দলের মনোভাবের প্রতিধ্বনি রয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। বিজয় আসক্তিমুক্ত তামিলনাডু গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্যে এটি তার প্রথম পদক্ষেপ।

তামিলনাডুর বিধানসভা নির্বাচনের আগেই টিএএসএমএসির মদের দোকানগুলোর বিরুদ্ধে কথিত অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম নির্দেশনায় থালাপতি বিজয় রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে এবং মাদকের বিরুদ্ধে পদক্ষেপ ও নারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে বলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.০৫ কোটি টাকা