রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে মহিলা বাস

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

রাজধানীতে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল বনানীর নতুন বিমানবন্দর সড়কে নারীদের জন্য চালু হওয়া নতুন এই যানবাহনকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। ভিডিওয় দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে চিঠি
পরবর্তী নিবন্ধবৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি