বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

রাষ্ট্রপতি নির্বাচন

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা শেষ হলেও বাছাই পর্বে বৈধ ঘোষিত দুই প্রার্থীর কেউই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় বিকাল ৪টা পার হওয়ার পর তাদের দুজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হয়েছে। বৈধ প্রার্থী দুই জনের কেউই প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট দুই জন প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ। ভোটগ্রহণের শুরুতে নির্বাচনী কর্মকর্তা সংসদ কক্ষে সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরবেন। এরপর ভোট হবে। এখন ব্যালট পেপার ছাপিয়ে সংসদ কক্ষে (২০ আগস্ট দুপুর ২টায় সংসদের আসনে) ভোটের দিন সংসদ সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যালটের রঙ সাদার উপরে কালো প্রিন্ট। আজকের (গতকাল) পর আমরা ব্যালট পেপার তৈরি করব। ব্যালটের মুড়ি অংশ ও ব্যালট পেপার অংশ থাকবে। সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার নেবেন। এরপর বিভক্তি সংখ্যা উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে নির্ধারিত জায়গায় পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। নির্ধারিত বাঙে ফেলবেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে, এরপর গণণা। প্রাপ্ত বৈধ ভোট যিনি বেশি পাবেন তাকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। এরপর নির্বাচন কমিশন গেজেট করবে।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে মহিলা বাস
পরবর্তী নিবন্ধপানির এটিএম বুথ বাড়াবে চট্টগ্রাম ওয়াসা