রাজধানীতে আজ জশনে জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা পীর সাবির শাহ্‌

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদএ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে জশনে জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকা শাখার ব্যবস্থাপনায় এই জুলুসের আয়োজন করা হয়েছে।

এতে ছদারত করবেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা. জি. .)। এ বছরের জুলুসে অতিথি থাকবেন আওলাদে রাসূল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ এবং সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আনজুমানের সভাপতি হাজী মোহাম্মদ শহীদউল্লাহ এবং সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানসহ ট্রাস্টেও শীর্ষ নেতৃবৃন্দ সর্বস্তওে নবীপ্রেমিক ও ওলী প্রমিকদের এই জুলুসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

জুলুসের রুট :সকাল ১০টায় ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসাপ্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হবে। এরপর টিক্কাপাড়া, রিংরোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বও সড়ক, মিরপুর রোড, আসাদগেট ও কলেজ গেট ঘুও শে্যামলী হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হবে।

পরবর্তীতে সেখানে মাহফিল, পবিত্র জোহরের নামাজ আদায় ও দেশজাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে
পরবর্তী নিবন্ধইঞ্জিন সংকট, ট্রেনের সিডিউল বিপর্যয়