রাঙ্গুনিয়ায় বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের আগুনিয়া চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোকন উদ্দিন (৪৬) ও মো. লোকমান (৩৫)। রোকন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। গতকাল শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে লালানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস বেগমের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার বিকেলে আগুনিয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়।












