রাঙ্গুনিয়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উপজেলা পর্যায়ে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা কমপ্লেক্সের শিশুমেলা মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমাজের নৈতিক অবক্ষয় রোধে ইমাম খতিবগণকে দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের কাছেও হারল বাংলাদেশ