রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের পরিচালক মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন পরিচালক মুহাম্মদ হানিফ রাজু। পরিচালক (সাধারণ) মুহাম্মদ করিম উদ্দিন হাসান ও পরিচালক (শিক্ষা ও একাডেমিক) মুহাম্মদ শাহ শাওনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মুহাম্মদ কালু শাহ, অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ইমাম হোসাইন, মুহাম্মদ ওসমান গণি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট অব মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবু বক্কর, নুরুল ইসলাম আহমেদ, নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ–সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আকব হোসেন, মাহিমা নুর আলিফ, শান্তা দাস প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।











