রাঙ্গুনিয়ায় আটকে রাখা দুইটি বানর উদ্ধার, পরে অবমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বানর উদ্ধার করেছে বন বিভাগ। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উদ্ধার করা বানর দুটি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা করা হবে জানিয়েছে বনবিভাগ।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়। বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর খবর পেয়ে বানর আটকে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখান থেকে দুটি বানর উদ্ধার করা হয়। রোববার দুপুরে উদ্ধার করা বানর দুটি রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়।বন বিভাগ জানিয়েছে, বন্য প্রাণী আটকে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসুঁইয়ের ফোঁড়ে হারিয়ে যাওয়া এক সভ্যতা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে শাহ এমদাদীয়ার দিনব্যাপী নানা কর্মসূচি