রাঙ্গুনিয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

সাদপন্থীদের বিচার দাবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতামার ময়দানে তাবলিগ জামায়াতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের আধুরপাড়া থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে লিচুবাগান চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

হেফাজতে ইসলাম রাঙ্গুনিয়ার সহ–সভাপতি মাওলানা নেছার আহমদ শাহ’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল খালেক’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহ–সভাপতি মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রফিক, মাওলানা ক্বারী ইসমাইল, মাওলানা আমির হোসেন, মাওলানা আবুল ফয়েজ আনসারি, যুগ্ম সম্পাদক মুফতি ইমরান, মাওলানা বাহাদুর খান শাহ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম মাসুদ, মাওলানা হাবীবুল্লাহ রব্বানী, ওসমান মাহদী, মো. শাহেদ, মাওলানা নাছির, মাওলানা রাশেদুল হক, আবু বক্কর, মো. কামরুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা টঙ্গী মাঠে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থেকে কয়েকজন সাদপন্থি সদস্য অংশ নিয়েছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, তাদের নানা মতবাদ যাতে প্রচার করতে না পারে সেই দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসূর্যগিরি আশ্রম শাখার ‘ভক্তি’