কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির মারী স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. একরামুল রাহাত, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সাইফুল ইসলাম ভুট্টু এবং মো. দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা এবং জুরাছড়ি উপজেলার মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় জুরাছড়ি উপজেলা ৭–০ গোলে জয়লাভ করে। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।












