রাউজানের কদলপুর ইউনিয়নে একটি দুর্গা মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধীরেন্দ্র লাল ভট্টাচার্যের বাড়ির মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটির লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরে ঢোকার আগে চোরের দল আশপাশে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর মন্দিরের প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পূজার কাজে ব্যবহৃত পিতলের কলসসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে চোরেরা পাশে থাকা পঙ্কজ ভট্টাচার্যের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে সব মালামাল নিয়ে গেছে।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, চাকরির কারণে আমি পরিবার নিয়ে শহরে থাকি। গত বছরেও একাধিকবার আমার ঘরে ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, চুরির কোনো ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি।












