১৯তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে গতকাল ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন ও স্পেক্ট্রা স্কুলের যৌথ উদ্যোগে সদরঘাটস্থ ফেয়ার মাল্টিপ্লেক্স হিউম্যান সার্ভিস সেন্টারে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাফর আলমের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবল হক খানের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের চীফ এডুকেশন অফিসার কিসিঞ্জার চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট গাইনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ( ডা.) ফাহমিদা ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. বেলায়ত হোসেন ঢালি, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হোসেন। উপস্থিত ছিলেন স্পেক্টা স্কুলের প্রিন্সিপাল রেহেনা রিফাত চৌধুরী, নাসিমা রহমান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল নুরজাহান বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












