রাউজানে পার্কিং করা পিকআপে দুর্বৃত্তের আগুন

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পাঁচদিনের ব্যবধানে দুর্বৃত্তদের দেয়া আগুনে রাউজানে আরো একটি গাড়ি পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিয়েছে পার্কিং করা একটি পিকআপ। গাড়িটির মালিক কুন্ডেশ্বরী এলাকার টিটু দাশ।

তিনি বলেন, তার বাড়ির সামনে রাউজান–রাঙ্গামাটি সড়কের উপর রাতে পাকিং করে রাখা ছিল গাড়িটি। এই গাড়িতে সারাদিন মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। কেন, কী কারণে গাড়িটা পুড়ানো হয়েছে তা বলতে পাচ্ছেন না টিটু। সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গতকাল শনিবার সকালে খোঁজ নেন। তিনি ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে কিছু নগদ টাকা পাঠান।

উল্লেখ্য যে, এর আগে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে কুন্ডেশ্বরীর প্রায় দুই কিলোমিটার পশ্চিমে সড়ক পাশে পার্কিং করা আরো একটি ডাম্প ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল।

এ বিষয়টি জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্প থেকে পালানো ৫ রোহিঙ্গা কর্ণফুলীতে আটক
পরবর্তী নিবন্ধবিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি