রাউজানে জগন্নাথ দেবের রথযাত্রা গতকাল সোমবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজন করা হয়েছে। পৌরসভার ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী। সাধারণ সম্পাদক টিপু কান্তি দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, এস আই অজয় কুমার শীল, আবু ছালেক, কাজল বোস, অশোক পালিত, ধীলন মুহুরী, প্রদীপ শীল, তপন দে, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, রনজিত শীল, বিজন চৌধুরী, মিঠু চৌধুরী, ভানু শীল প্রমুখ।











