রাউজানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

সারা দেশে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাউজানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাউজানে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে আধুনিক সুযোগ–সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন সহায়তা যাতে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, মৎস্য কর্মকর্তা ফাহিম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, এম এ হালিম, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, সৈয়দ মনজুরুল হক মঞ্জু, কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল, মহিউদ্দিন জীবন, মো. হারুন, এবং রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। এ সময় কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ–সুবিধা, কৃষি উপকরণ, সহায়তা ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে তোলা বালু, সরঞ্জাম জব্দ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন