কাপ্তাই উপজেলায় অবস্থিত রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মাদক ছেড়ে মাঠে আসো–খেলাধুলায় অবসর কাটাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘এ দল এবং বি দলে’ বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলার ‘বি’ দল ১–০ গোলে জয়লাভ করে।
বিজয়ী দলের পক্ষে গোল করে আব্দুল কাদের। খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব এলাহি।












