‘সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধ হউন’–এই স্লোগানকে ধারণ করে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় হাজারী লেইন চট্টগ্রামে বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালী থানার সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী। কোতোয়ালী থানার সভাপতি রুপন কান্তি ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন– দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী যুবসমাজ। কিন্তু এই যুবসমাজ বেকারত্বের অভিশাপে আজ নিদারুণ হতাশায় আক্রান্ত। স্বাধীনতা পরবর্তী কোন সরকার যুবসমাজকে মানব সম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে কোন সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে পারেনি। বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য–গ্যাস–বিদ্যুৎ–বাড়ি ভাড়া বাড়ছে প্রতিনিয়ত। তাই এসব শোষণ–বঞ্চনা, গণতন্ত্রহীনতা, বেকারত্বের বিরুদ্ধে দেশের সকল যুবসমাজকে নিয়ে বাংলাদেশ যুব ইউনিয়নকে তার সর্বোচ্চ শক্তি নিয়ে অগ্রসর হওয়ার কোন বিকল্প নেই।
সম্মেলনে সাবিলা তানজিলকে সভাপতি এবং রিপন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং রনি দেব কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন, কোতোয়ালি থানা কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











